ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ যোগদান করেছেন। তিনি মাগুরা সদর উপজেলার বাসিন্দা। চাকরি সূত্রে তিনি ২০১৭ সালের ২ মে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে তিনি ২০২০ সালের ৪ আগস্ট থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
