ভ্রাম্যমাণ আদালতে মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
ভ্রাম্যমাণ আদালতে মাছ ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
দামুড়হুদায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ বাঁধ-কোমর অপসারণ প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। এসময় বারবার সর্তক করার পরও নদী থেকে বাঁধ অপসারণ না করায় বাঁধ উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইফুল (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে রঘুনাথপুর থেকে এই বাঁধ অপসারণ কার্যক্রম শুরু করা হয়। জানা যায়, দাামুড়হুদা উপজেলার বাস্তুপুর, রঘুনাথপুর ও সুবলপুর মাথাভাঙ্গা নদীতে বাঁধ, কোমর, জোংরা, বেশালী দিয়ে কতিপয় কিছু মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ শিকার করেন। এতে নদীর স্রোত বাঁধা সৃষ্টি করে এবং বাঁধ দেওয়ার ফলে পানির স্রোত একদিক দিয়ে যাওয়ায় নদীর মাটি কেটে মাঝখানে উঁচু দ্বীপের সৃষ্টি হয়। এ খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান গত ২২ সেপ্টেম্বর সকল মাছ ব্যবসায়ীদের ১ মাসের মধ্যে বাঁধ অপসারণের নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করে মাছ শিকার করে আসছেন মাছ ব্যবসায়ীরা। পরে গতকাল মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বাঁধ/কোমর অপসারণের অভিযান চালিয়ে নদীতে সকল বাঁধ, কোমর, জোংরা, বেশালী উচ্ছেদ করেন এবং ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীতে অবৈধভাবে বাঁধ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ১৮৬০ সালের ১৮৮ ধারায় সুবলপুর গ্রামের আজগার আলীর ছেলে সাইফুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী, ক্ষেত্র সহকারী হদিবুল হাসান সুজন, সহকারী সার্টিফিকেট জিহন আলী, দামুড়হুদা মডেল থানার এএসআই হায়দার আলীসহ একটি চৌকস টিম। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান বলেন, নদীতে এরপরে কোনো বাঁধ, কোমর, জোংরা, বেশালী কেউ যদি দিয়ে থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)