দামুড়হুদায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
দামুড়হুদায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসারন করে উপজেলা পর্যায়ে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, প্রাণিসম্পদ কর্মকতা ডা. মশিউর রহমান, কৃষি কর্মকতা মনিরুজ্জামান, দামুুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবী, সহকারী খাদ্য উপ-পরিদর্শক আশরাফুজ্জামান, মৎস্য কর্মকর্তা আয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা খাদ্য পরিদর্শক মিলন মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)