আঙুলের ছাপ ওঠেনি ইভিএমে, দিতে পারেননি ভোট!

আপলোড তারিখঃ 2020-12-29 ইং
আঙুলের ছাপ ওঠেনি ইভিএমে, দিতে পারেননি ভোট! ছবির ক্যাপশন:
আফজালুল হক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লাহ গ্রামের শতবর্ষী মওলা বকশ মণ্ডল। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় (৭.৭ ডিগ্রি) তীব্র শীতের মধ্যেও লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছিলেন ভোট কেন্দ্রে। প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু এবার পারলেন না। তার আঙুলের ছাপ ওঠেনি মেশিনে। তাই ভোট না দিয়ে ফেরত যেতে হলো তাঁকে। এমন ডিজিটাল বিড়ম্বনায় কিছুটা হতাশ হতে দেখা যায় তাঁকে। এদিকে, ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতিও ছিল বেশ। তবে নিজের ভোট দিতে পারেননি অনেকেই। তাঁদের অভিযোগ, ‘কেন্দ্রের মধ্যে থাকা বিভিন্ন প্রতীকের প্রার্থীরা জোর করে তাঁদের ভোট দিয়ে দিয়েছে।’ ১ নং ওয়ার্ডের ভিমরুল্লাহ ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, মওলা বকশ’র অনেক বয়স হয়েছে। হয়ত সে কারণে তাঁর হাতের ছাপ ওঠেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)