মেহেরপুরের মোমিনপুরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-29 ইং
মেহেরপুরের মোমিনপুরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের মোমিনপুরে টেলিসামাদ (৪৫) ও বাবু (৩৮) নামের দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত দুই ভাই মোমিনপুর পশ্চিম পাড়ার লুৎফর আলীর ছেলে। জানা গেছে, মোমিনপুর পশ্চিমপাড়ার লুৎফর আলী ও আমির আলী আপন দুই ভাই। দুই ভাইয়ের পরিবারের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে কয়েক মাস ধরে। তারই জেরে উভয় পরিবারের মধ্যে চলছে বিদ্বেষী মনোভাব। গতকাল বিকেলে মাঠে গিয়ে আলুর জমির ভেতর দিয়ে হাটাহাটি নিয়ে আমির আলী ছেলে বিপ্লব (২৮) ও জুলফিকারের (২০) সঙ্গে টেলিসামাদ ও বাবুর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে টেলিসামাদ ও বাবু বাড়ি ফেরার পথে বিপ্লব, জুলফিকার ও গরীবুল্লার ছেলে সজল মিলে লাঠি ও ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তাঁদের। রক্তাক্ত অবস্থায় গ্রামবাসী তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। টেলিসামাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বারাদী ক্যাম্প পুলিশ আজিজুল নামের একজনকে আটক করেন। হামলাকারী অন্যরা বর্তমানে পলাতক রয়েছে। এ ব্যাপারে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী বলেন, হামলার ঘটনায় আহতরা বর্তমানে চিকিৎসাধীন। মামলা রুজু হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)