নির্বাচত সব কাউন্সিলর এবার নতুন

আপলোড তারিখঃ 2020-12-29 ইং
নির্বাচত সব কাউন্সিলর এবার নতুন ছবির ক্যাপশন:
রুদ্র রাসেল: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে এবার নতুন চমক এসেছে। নির্বাচিত সাধারণ কাউন্সিলররা সবাই এবার নতুন মুখ। গতবার পৌর পরিষদের যারা ছিলেন তাঁরা কেউই এবার নির্বাচিত হননি। এবার নতুন নির্বাচিত সাধারণ কাউন্সিলররা হলেন- ২ নম্বর ওয়ার্ডে পিণ্টু জোয়ার্দ্দার, ৩ নম্বর ওয়ার্ডে মহলদার ইমরান রিণ্টু, ৪ নম্বর ওয়ার্ডে মাফিজুর রহমান মাফি, ৫ নম্বর ওয়ার্ডে মুন্সি আলাউিিদ্দন আহমেদ, ৬ নম্বর ওয়ার্ডে ফরজ আলী শেখ, ৭ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান চাঁদ। এর মধ্যে তফসিল ঘোষণার পর কেদারগঞ্জপাড়ার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যু হওয়ায় ১ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। মেয়র পদে মনোনয়ন পাওয়ায় কাউন্সিলর পদে নির্বাচন করেননি গত বারের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক। গত পৌরসভা নির্বাচণে কাউন্সিলর পদে যাঁরা ছিলেন- ১ নম্বর ওয়ার্ডে কেদারগঞ্জপাড়ার মো. জাহাঙ্গীর আলম, ২ নম্বর ওয়ার্ডে মুন্সিপাড়ার রেজাউল করিম খোকন, ৩ নম্বর ওয়ার্ডে নাজনিন পারভিন মলি, ৪ নম্বর ওয়ার্ডে মল্লিকপাড়ার জাহাঙ্গীর আলম মালিক, ৫ নম্বর ওয়ার্ডে বড় মসজিদপাড়ার মো. গোলাম মস্তফা শেখ মাস্তার, ৬ নম্বর ওয়ার্ডে হাজরাহাটি এলাকার মো. রাসেদুল ইসলাম (মানু), ৭ নম্বর ওয়ার্ডে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মো. আবুল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে মো. সিরাজুল ইসলাম মনি ও ৯ নম্বর ওয়ার্ডে গোরস্থানপাড়ার মো. একরামুল হক মুক্তা। এদিকে, গতবার যারা সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন, এবারও তাঁরা পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)