মেহেরপুরে ১ শ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-12-29 ইং
মেহেরপুরে ১ শ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ শ বোতল ফেনসিডিলসহ তিন নারী আটক হয়েছেন। গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের হায়দার আলীর স্ত্রী খয়রুন বেগম, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে রেজাউল হক ও সাজ্জাদ হোসেনের ছেলে শাহজাহান মিয়া। জানা যায়, গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে মুজিবনগরের মোনাখালী ঈদগাহ এলাকায় একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১ শ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় ইজিবাইকের প্যাসেঞ্জার খয়রুন বেগম, রেজাউল হক ও ইজিবাইক চালক শাহজাহান মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)