সরোজগঞ্জ ছয়মাইল সড়কে সন্ধ্যারাতে ছিনতাই চেষ্টা!

আপলোড তারিখঃ 2020-12-29 ইং
সরোজগঞ্জ ছয়মাইল সড়কে সন্ধ্যারাতে ছিনতাই চেষ্টা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: চ্য়ুাডাঙ্গা সরোজগঞ্জ ছয়মাইল সড়কে সন্ধ্যারাতে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল ছিনতায়ের কবল থেকে রক্ষা পেয়েছেন বসুভান্ডারদহ গ্রামের কাঠমিস্ত্রী লিখন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চ্য়ুাডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে লিখন সরদার (১৮) সরোজগঞ্জ বাজার থেকে কাঠমিস্ত্রীর কাজ শেষ করে ফ্রিডম মোটরসাইকেলযোগে তার বন্ধুকে নিয়ে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিল। সরোজগঞ্জ ছয়মাইল মাঠ নামক স্থানে পৌঁছালে ছিনতাইকারীরা মোটরসাইকেল দিয়ে সড়কে বেরিকেট দেয়। লিখন মোটরসাইকেল অভারটেক করে দ্রুতগতিতে বাড়ির দিকে এগিয়ে গেলে পুনরায় ছিনতাইকারীরা বেড়মাঠ ভান্ডারদহ গ্রামের মাঠের ভেতর অভারটেক করে বেরিকেট দেয় এবং লিখননের মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। পরে লিখনের চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। লিখনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সরোজগঞ্জ বাজারে এক ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পে লিখন একটি অভিযোগ দিয়েছেন বলে জানান সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল আলীম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)