ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন (২৭) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের সিনেমা হলপাড়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সিনেমা হলপাড়া থেকে জিয়াউদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারনির ২১ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ একশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ কর্মকর্তাবৃন্দ। সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী।
