শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-12-28 ইং
শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল দুর্ঘটনায় পারভেজ হাসান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নাগপাড়া গ্রামের ফকিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের ইখতিয়ার হোসেনের ছেলে ও বিএলকে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শেণির ছাত্র। জানা যায়, পারভেজ উপজেলার নাগপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল দুপুর ১২টার দিকে মামার অগচরে তার মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়। গ্রামের ফকিরবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্ক লেগে গুরুতর আহত হয়। এসনময় স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)