দর্শনায় পুলিশের অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ আটক ১

আপলোড তারিখঃ 2020-12-28 ইং
দর্শনায় পুলিশের অভিযানে ফেনসিডিল-গাঁজাসহ আটক ১ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় হাবিবুর রহমান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার বেলা ২টার দিকে মদনা গ্রামের গেটপাড়ার মেহগনি বাগান থেকে ২৪ বোতল ফেনসিডিল, ২ কেজি গাঁজাসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। হাবিবুর রহমান দামুড়হুদা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা বেলে মাঠপাড়া গ্রামের মুকুল আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম, এএসআই হারুন অর রশিদ, এএসআই মারুফ সঙ্গীয় ফোর্স নিয়ে মদনা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৪ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজা সহ হাবিবুর রহমানকে আটক করে। পরে আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)