ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে মারামারি সংক্রান্ত মামলায় আকরাম হোসেন নামের এক ব্যক্তিকে ২ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মোহাম্মদ তরিকুল ইসলাম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আকরাম মেহেরপুর শহরের মুখার্জীপাড়ার মোস্তফার ছেলে। ২০১৩ সালে একটি মারামারির ঘটনায় এ মামলা দায়ের হয়।
