মেহেরপুরে ১১ শিবির কর্মী রিমান্ড শেষে কারাগারে

আপলোড তারিখঃ 2020-12-28 ইং
মেহেরপুরে ১১ শিবির কর্মী রিমান্ড শেষে কারাগারে ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের শেখ পাড়া থেকে মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারসহ আটক ১৮ জন শিবির কর্মীর মধ্যে ১১ জনকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলের দিকে আসামিদের কারাগারে নেওয়া হয়। গত বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজার নির্দেশে পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস আলীর ছেলে ছেলে আবুল হাসান (২২), রফিজ উদ্দিনের ছেলে মাহবুব (১৯), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার (২০), কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (১৯), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), হঠাৎ পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৯), আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন (১৯) কে কারাগারে পাঠানো হয়। গত শনিবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মোট ১৮ জন শিবির কর্মীকে আটক করে। এর মধ্যে ৭ জন অল্পবয়সী হওয়ায় তাদেরকে যশোরে শোধনাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)