ঝিনাইদহে আন্তঃউপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-12-28 ইং
ঝিনাইদহে আন্তঃউপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে আন্তঃউপজেলা হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান খোকা। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি কৌশুলী পিপি অ্যাড. বিকাশ ঘোষ, ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)