জীবননগরে মেয়াদোত্তীর্ন দস্তাসার ও কীটনাশক ধ্বংস

আপলোড তারিখঃ 2017-04-11 ইং
জীবননগরে মেয়াদোত্তীর্ন দস্তাসার ও কীটনাশক ধ্বংস ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: ফসলের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ন, নি¤œমানের ভেজাল দস্তাসার ও কীটনাশক ধ্বংস করা হয়েছে। গত ২৯ মার্চ জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহম্মদ আলী জিন্নাহ জীবননগর শহরের বেশ কয়েকটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে ১২শ ৫০ এমএল মেয়াদ উত্তীর্ন নি¤œমানের ভেজাল দস্তাসার ও কীটনাশক জব্দ করে মান নির্নয়ের জন্য পরীক্ষাগারে পাঠান। পরীক্ষা শেষে দস্তাসার ও কীটনাশক নি¤œমানের হওয়ায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার উপস্থিতিতে জব্দকৃত সার ও কীটনাশক মাটিতে পুতে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সালমা জাহান নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সাংবাদিক জাহিদ বাবু, মিঠুন মাহমুদ, শাকিল হাসান প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)