ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে বিজয়ী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদিনই ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। গতকাল চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনেও তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। ঘুরেছেন পাড়া মহল্লায়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ জানান, আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র রাজনীতি করি। ভালোভাবেই জানি, নৌকা ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন হয়। তাই, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট করছি।
