ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জাফরপুরস্থ নতুন স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেপাক টারকো অ্যাসোসিয়েশন। চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাইদুর রহমান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের ডেপুটি ডাইরেক্টর ও বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহসভাপতি রশিদুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালী, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক খান রাজ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আমজাদ হোসেন, ডা. আওলিয়ার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সোহেল আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সালাউদ্দীন বিশ্বাস মিলন, মোমিন খান, মহসিন রেজা, অ্যাড. তসলিম উদ্দীন আহমেদ ফিরোজ, রোকনুজ্জামানসহ আরও অনেকে। খেলায় খুলনা জেলাকে হারিয়ে সাতক্ষীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চুয়াডাঙ্গা জেলা দল তৃতীয় স্থান অধিকার করে।
