শৈলকুপায় ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2020-12-27 ইং
শৈলকুপায় ইজিবাইক উল্টে বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে নুরুল জোয়ার্দ্দার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ দলিলপুর গ্রামের মৃত আদেল উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে। জানা যায়, গতকাল সকালে ভাঙা রাস্তা পার হওয়ায় সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের পুকুরে উল্টে যায়। এসময় এক যাত্রী ইজিবাইকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে নুরুল জোয়ার্দ্দারের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন চালকসহ আরও দুজন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মৃতদেহ ও ইজিবাইকটি উদ্ধার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)