ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক পেলেন মেয়র মতিয়ার রহমান। গতকাল শনিবার বিকেল চারটায় তৃতীয় ধাপে পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সন্ধ্যা সাতটায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয় তিনবারের দর্শনা পৌর মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান।
এদিকে, মেয়র মতিয়ার রহমান আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবরে দর্শনা পৌর এলাকায় সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দর্শনা রেলবাজার এসে শেষ হয়। মিছিল শেষে সকলে মিষ্টিমুখ করেন।
এবিষয়ে পৌর মেয়র মতিয়ার রহমান জানান, ‘দলকে সত্যিকারের ভালোবাসলে দল অবশ্যই মূল্যায়ন করে। আমাকে বারবার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ড, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, দর্শনা পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।’ তিনি আরও জানান, আগামীকাল ঢাকা থেকে দলীয় প্যাডে আওয়ামী লীগ সভানেত্রী স্বাক্ষরিক সকল কাগজপত্র নিয়ে দর্শনার উদ্দেশে রওনা হবেন।
