ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীককে বিজয়ী করতে কৃষক লীগের শপথ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে পৌর কৃষক লীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষক লীগের সভাপতি ও পৌর ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। সভায় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহাবুব আলম শান্তি, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রফেসর রিয়াজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাবেক সভাপতি তহিদুল ইসলাম, মশিউর রহমান পলাশের সঞ্চালনায় পৌর কৃষক লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য দেন এবং নৌকা কে বিজয়ী করার জন্য শপথ গ্রহণ করেন।
