চুয়াডাঙ্গায় চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2020-12-27 ইং
চুয়াডাঙ্গায় চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পেঁপে চুরির অপবাদ দিয়ে ইমন (১৪) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে আলুকদিয়া ইউনিয়নের চকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ইমন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের চকপাড়ার আজাদ মালিথার ছেলে এবং গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় ইমনের বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান। হাসপাতালে উপস্থিত আহত ইমনের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একই এলাকার বাজারপাড়ার সানোয়ার হোসেন সারুর বাগান থেকে কে বা কারা পেঁপে পেরেছে সেই দোষ দেওয়া ইমনের ওপর দিয়ে তাকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। শুক্রবার রাত ৮টার দিকে আজাদ মালিথা ও ছেলে ইমন আলুকদিয়া বাজারে তাদের গোডাউনে যায়। সেখানে গেলে আজাদ মালিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সারু ও তার ছেলে সাজন জোরপূর্বক ইমনকে গোডাউনের ভিতর নিয়ে যায় এবং হাতুড়ি ও রড দিয়ে বেধরক পেটাতে থাকে। সারু এলাকার প্রভাবশালী হওয়ার কারনে স্থানীয় জনগণ এ ঘটনা দেখলেও কেউ তার প্রতিবাদ করতে সাহস পাইনি। পরে খবর পেয়ে ইমনের পরিবারের অন্যান্য সদস্যরা সেখান থেকে ইমনকে উদ্ধার করে বাড়িতে রেখে চিকিৎসা দেয়। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে আহত ইমনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে ইমনের বিরুদ্ধে পেঁপে চুরির যে অভিযোগ করে, তাকে পেটানো হয়েছে প্রাথমিক তদন্তে পেঁপে চুরির সাথে ইমনের সম্পৃক্ততার কোন সত্যতা আমরা পাইনি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)