বিভিন্ন মাদকদ্রব্য ও ভারতীয় মহিষ জব্দ

আপলোড তারিখঃ 2020-12-27 ইং
বিভিন্ন মাদকদ্রব্য ও ভারতীয় মহিষ জব্দ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা ও মহিষ জব্দ করেছে। গত দুদিন অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে এসব মালামাল জব্দ করেন বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুর নূর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৩৪ বোতল ভারতীয় ফেরসিডিল আটক করে। অপর দিকে, গত ২৫ ডিসেম্বর ২০২০ তারিখ বেলা ৩ টার দিকে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত চাকুরিয়া গ্রামের রাস্তার উপর হতে একটি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষ দর্শনা কাস্টম্স অফিসে জমা করা হয়েছে। একইদিন বেলা সাড়ে ১১ টার দিকে আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত বেলেরঘাট গ্রামের বাঁশবাগান হতে ১৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। অন্যদিকে, গতকাল সকাল সাড়ে ৭ টায় বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রমজান আল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বড়বলদিয়া সীমান্তের মেইন পিলার ৮৪ হতে ১০ বাংলাদেশের অভ্যন্তরে বড়বলদিয়া নামক স্থান হতে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিল এবং এক কেজি গাঁজা আটক করে। উপরোক্ত আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-২,৯৯,১০০/-(দুই লক্ষ নিরানব্বই হাজার একশত) টাকা। আটককৃত সকল মাদকদ্রব্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)