আলমডাঙ্গায় ইটভাটা শ্রমিকদের ধর্মঘট পালন

আপলোড তারিখঃ 2020-12-26 ইং
আলমডাঙ্গায় ইটভাটা শ্রমিকদের ধর্মঘট পালন ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ইটভাটা শ্রমিকেরা কর্মবিরতি ও ধর্মঘট পালন করেছেন। গত বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার কুমারী ভেটেরিনারি ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় অবস্থিত এএমবি ভাটার শ্রমিকেরা এ কর্মবিরতি ও ধর্মঘট পালন করে। জানা যায়, গত বৃহস্পতিবার ভাটার শ্রমিকদের সঙ্গে ভাটা ম্যানেজার পারদুর্গাপুর গ্রামের এখলাসের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এবিষয়ে শ্রমিকদের সর্দার ফিটু বলেন, ‘ভাটার কর্মচারীদের কোনো দোষ বা অপরাধ থাকলে ভাটা মালিক আমাদেরকে বকাবকি করতে পারেন।’ এবিষয়ে ভাটা মালিক আব্দুল মজিদ বলেন, ‘ভাটায় কাঁচা ইট তৈরির শ্রমিকদের সাথে ম্যানেজার একলাসের সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর ভাটার শ্রমিকেরা ধর্মঘট পালন করছে। আমি ম্যানেজার ও শ্রমিকদের সমন্বয়ে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)