ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। মাদকসেবীরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার হিরা শেখের ছেলে রাসেল (২০), দক্ষিণ গোরস্থানপাড়ার রফিকুল ইসলামের ছেলে মশিউর রহমান (১৭) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে আসলাম (২১)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান বলেন, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের কলেজপাড়ায় একটি মাঠে তিনজন যুবক মাদক সেবন করছে। সত্যতা জানতে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মাদক সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে জরিমানা আদান করা হয়। আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন সদর উপজেলার মোবাইল কোর্টের পেশকার ও সদর থানা পুলিশের একটি টিম।
