ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সিঅ্যান্ডবি উত্তরপাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি মো. আলাউদ্দিন হেলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দলিল, খলিল, অটোবাইক শ্রমিক সোসাইটি সমিতির সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া, মহিলা নেত্রী মোছা. জুলি বেগম, মোছা. ছায়রা বেগম, মোছা. পলি খাতুনসহ ওয়ার্ডের সকল নেতা-কর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন।
