জীবননগরে সুপ্রিম কোর্টের বিচারপতি ড. কে এম হাফিজুল আলমকে নাগরিক সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2020-12-26 ইং
জীবননগরে সুপ্রিম কোর্টের বিচারপতি ড. কে এম হাফিজুল আলমকে নাগরিক সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরের কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের বিচারপতি ড. কে এম হাফিজুল আলমকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জীবননগর উপজেলাবাসীর আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের কৃতী সন্তান ও সুপ্রিম কোর্টের বিচারপতি ড. কে এম হাফিজুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। আলোচনা সভার আগে নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, আবু মো. আব্দুল লতিফ অমল, কাজী বদরুদ্দৌজা, জীবননগর সাংবাদিক সমিতিরি পক্ষ থেকে সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, ফয়সাল মাহতাব মানিক, জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি জোয়াদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক এম আর বাবু, আকিমুল ইসলাম, জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ-সভাপতি চাষী রমজান, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, এ আর ডাবলু, আ. রহিম, আবু সাঈদ মোহাম্মদ সাদ, জীবননগর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ মুকু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)