মেহেরপুর পৌর নির্বাচনে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2017-04-11 ইং
মেহেরপুর পৌর নির্বাচনে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম.এ খালেক, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, মেহেরপুর শহর  আওয়ামীলীগের সভাপতি এড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, বি.এম.এ’র মেহেরপুর জেলা সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, অভিজিৎ বসু । জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন প্রমূখ ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)