আলমডাঙ্গায় সবুর হত্যা মামলার অন্যতম আসামি মোকাম গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-12-25 ইং
আলমডাঙ্গায় সবুর হত্যা মামলার অন্যতম আসামি মোকাম গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী গ্রামে সবুর হত্যা মামলার অন্যতম আসামি মোকাম মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার মুন্সিগঞ্জ এলাকার তাঁর নিকটতম আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের হারদী গ্রামের মৃত কলম মণ্ডলের ছেলে পান ব্যবসায়ী আব্দুর সবুরকে গত বছর ২২ জুন ভোরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পরের দিন নিহত সবুরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাত নামে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রতিক্ষার পর গত ২৯ শে নভেম্বর হারদী গ্রামের জামাল হোসেন ওরফে বোমারু জামালকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী হারদী গ্রামের কাবের আলীকে (৪০) আটক করে। বোমারু জামালকে কোর্টে হাজির করা হলে হত্যার সঙ্গে সম্পৃক্ত বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী দীর্ঘদিন হারদী গ্রামের কেছমত আলীর ছেলে মোকাম মল্লিক পালিয়ে বেড়ায়। আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁর নিকটতম আত্মীয়ের বাড়ি থেকে মোকাম মল্লিককে আটক করে। গতকাল সংশ্লিষ্ট মামলায় মোকামকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)