আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-25 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর জরিমানা ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় স্বপন গাইন নামে এক মাদকসেবীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। অভিযুক্ত স্বপন গাইন হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের আজিমউদ্দিনের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহ্নিত মাদকসেবী স্বপন গাইনকে হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানার পুলিশ। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় স্বপন গাইনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)