বেল্টুর ইন্তেকাল : জানাযায় হাজারো মানুষের ঢল

আপলোড তারিখঃ 2020-12-24 ইং
বেল্টুর ইন্তেকাল : জানাযায় হাজারো মানুষের ঢল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার বিল্লাল হোসেন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বিল্লাল হোসেন বেল্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার ভোর ৬টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, নাতী-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পিতা চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত নিয়ামত মল্লিক। মরহুম বিল্লাল হোসেন বেল্টু এবারেও আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে স্ক্রু-ড্রাইভার প্রতীকে নির্বাচন করছিলেন। তবে তাঁর মৃত্যুতে আইন অনুযায়ী ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গার পরিচিত মুখ সাবেক এই ওয়ার্ড কমিশনারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই ভিমরুল্লাহে মরহুমের বাড়িতে ভিড় করতে থাকে সাধারণ মানুষেরা। দুপুরে জোহরের নামাজের পর ভিমরুল্লাহ জেলা কারাগারের পশ্চিমপাশের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরীক হন হাজারো মানুষ। এ সময় স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে বক্তব্য দেন মরহুমের বাল্যবন্ধু চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু, এবারের আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম মণি প্রমুখ। পরে ভিমরুল্লাহ কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)