দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-24 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক দামুড়হুদা: দামুড়হুদায় লাইসেন্স না থাকার অপরাধে দুই করাতকল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্র্যামমাণ আদালত। গতকাল বুধবার বেলা তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করাতকলের লাইসেন্স না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ৩ ধারা ভঙ্গের দায়ে ১২ ধারা মোতাবেক ঈমান আহাম্মেদকে তিন হাজার টাকা ও আব্দুস সালামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)