আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের অর্থদণ্ড

আপলোড তারিখঃ 2020-12-24 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনের অর্থদণ্ড ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আলমডাঙ্গায় বিভিন্ন অপরাধে ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার হাউসপুর, আনন্দধাম, পুরাতন বাজার, হাজি মোড়, পশুহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পৌর এলাকার রাস্তার ওপর নির্মাণাধীন বিল্ডিংয়ের মালামাল রাখার দায়ে, সড়কে অবৈধ যানবাহন দ্রুতগতিতে চালানো ও মাস্ক পরিধান না করার অপরাধে জরিমানা করেন। এসময় পৌরসভা আইনে বাদেমাজু গ্রামের নুর ইসলামের ছেলে সুমন আলীকে ৫ শ টাকা, দোয়ারপাড়ার জয়নাল আবেদীনের ছেলে মনিকে ১ হাজার টাকা, মিয়াপাড়ার মহিউদ্দিনের ছেলে রিপন আলীকে ২ হাজার টাকা, আরএফএল কোম্পানির ড্রাইভার নোয়াখালির মোয়াজ্জেম হোসেনকে ৫ শ টাকা ও পুরাতন বাজারের শহিদুলকে ১ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে বাস্তুপুরের মোর্তজার ছেলে আলীকে ১ হাজার টাকা ও দূর্গাপুরের আব্দুর রহমানের ছেলে লাল্টুকে ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়ার মাস্ক পরিধান না করার অপরাধে কৃষ্ণপুরের বাবুকে ৩ শ টাকা, নিমতলার সাইদুলকে ৫ শ টাকা, কুষ্টিয়া দৌলতপুরের সোবহানকে ৫ শ টাকা, ঝিনাইদহ মহেশপুরের মাজেদুলকে ৫ শ টাকা, বলরামপুরের মাসুমকে ৫ শ টাকা, পারকুলার জামিলকে ২ শ টাকা, কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়ার সিরাজুল ইসলামকে ৫ শ টাকা ও বাদেমাজু গ্রামের শুভকে ৫ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই জামাল উদ্দিন, আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, সহকারী লাইসেন্স পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জুয়েলসহ পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)