আলমডাঙ্গায় মণ্টু ট্রেডার্সের বিরুদ্ধে ভেজাল ভুষি তৈরির অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-23 ইং
আলমডাঙ্গায় মণ্টু ট্রেডার্সের বিরুদ্ধে ভেজাল ভুষি তৈরির অভিযোগ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মন্টু ট্রেডার্সের গোডাউনে গবাদি পশুর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগ উঠেছে। গোপনে সেখানে চালের গুড়া ও ধানের গুড়া দিয়ে নিম্নমানের ভুষি তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে বন্ডবিল গ্রামের মিনারুল ইসলামের বিরুদ্ধে। নিম্নমানের এসব ভুষি উচ্চমূল্যে বিক্রি করছেন গবাদি পশু পালনকারীদের কাছে। এতে করে প্রতারিত হচ্ছেন সাধারণ জনগন। জানা গেছে, আলমডাঙ্গার পৌর এলাকার বন্ডবিল গ্রামের মিনারুল ইসলাম দীর্ঘদিন ধরে মাছ বাজার প্রাঙ্গণে মেসার্স মণ্টু ট্রেডার্স নামের ভুষিমালের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২ বছর যাবৎ ধানের গুড়া ও চালের গুড়া মিশিয়ে ভুষি তৈরি করে মেহেরপুর জেলার গাংনী থানার সমতা এগ্রো ফুডের নিম্নমানের মহিষ মার্কা ভুষি সংগ্রহ করে তা মিশিয়ে মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস নারায়ণগঞ্জ বিডিএস নং ৩৯৭ এই কোম্পানির বস্তায় ভর্তি করে বাজারজাত করছে। এ ধরণের প্রতারণার মাধ্যমে নিম্নমানের ভুষি বিক্রি করে অধিক মুনাফা অর্জন করছের মেসার্স মণ্টু ট্রেডার্সের মালিক মিনারুল ইসলাম। সূত্র জানায় , মিনারুল ইসলাম দীর্ঘদিন যাবৎ মেয়াদোত্তীর্ণ নোংরা ভুষি, ধানের গুড়া ও ময়দা দিয়ে ভুষি তৈরি করে আসছেন। এলাকার বিভিন্ন মাধ্যমকে ম্যানেজ করে মিয়াপাড়ায় গড়ে তুলেছেন এ অবৈধ ভুষি তৈরির কারখানা। অল্প দামে ভুষি তৈরি করে উচ্চমূল্যে তা বিক্রয় করছেন। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি বলেন, যদি কেউ আইন ভঙ্গ করে অবৈধভাবে গরু-ছাগলের খাবার তৈরি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)