আলমডাঙ্গার মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

আপলোড তারিখঃ 2020-12-23 ইং
আলমডাঙ্গার মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় লিজন (২৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের হারদী-উদয়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা জখম লিজনকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জখম লিজন হারদী থানাপাড়ার জিলেন মণ্ডলের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে লিজন ও তাঁর বন্ধু রাহুল মোটরসাইকেলে নিয়ে উদয়পুরে যাচ্ছিলেন। পথের মধ্যে একটি পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে লিজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। লিজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক লিজনকে উন্নত চিকিৎকসার জন্য রাজশাহীতে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)