চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-12-23 ইং
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে মদ ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ বোতল ভারতীয় মদ ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত সোমবার দর্শনা জয়নগর ও মেহেরপুর থানার অন্তর্গত ঝাঁঝাঁ গ্রামে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। দর্শনা আইসিপি বিওপির টহল কমান্ডার নায়েক তুষার ও ঝাঁঝাঁ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান এই অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদ ও ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মদ চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও উদ্ধারকৃত ফেনসিডিল মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)