আলমডাঙ্গায় ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি!

আপলোড তারিখঃ 2020-12-22 ইং
আলমডাঙ্গায় ক্রেতা সেজে মোটরসাইকেল চুরি! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ক্রেতা সেজে মোটরসাইকেল চালিয়ে দেখার নামে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরে মোটরসাইকেল কেনার নামে তমিজউদ্দিনের মোটরসাইকেল গ্যারেজে আসেন এক যুবক। গ্যারেজের দুজন কর্মচারীর কাছে পুরাতন মোটরসাইকেল কিনতে চাই বলে জানান ওই অজ্ঞাত যুবক। গ্যারেজের কর্মচারী এসময় তাঁকে বিক্রয়যোাগ্য দুটি মোটরসাইকেল দেখায়। মোটরসাইকলে দুটি পছন্দ না হওয়ায় অন্য একটি লাল রঙের কুষ্টিয়া ল-১১-৭০৭১ নম্বরের অ্যাপাচি মোটরসাইকেল দেখালে অজ্ঞাত যুবক সেটি চালিয়ে দেখতে চান। মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে যুবকটি মোটরসাইকেলটি নিয়ে ফেরারী হয়ে যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও মোটরসাইকেল নিয়ে ফিরে না আসায় গ্যারেজ মালিক তমিজউদ্দিনকে খবর দেয় কর্মচারীরা। পরে তমিজউদ্দিন এ বিষয়ে অজ্ঞাত যুবকের নামে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)