চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে স্কুলছাত্রকে ক্ষুরের পোচ!

আপলোড তারিখঃ 2020-12-22 ইং
চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে স্কুলছাত্রকে ক্ষুরের পোচ! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে পূর্বশত্রুতার জেরে রাতুল হাসান (১৮) নামের এক স্কুলছাত্র ক্ষুরের পোচে গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের ভেতরে এ ঘটনা ঘটে। আহত রাতুল হাসান শহরের মাঝেরপাড়ার বিটুল পারভেজের ছেলে ও ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত রাতুল হাসান বলেন, ‘আমি একজন ছাত্রলীগ কর্মী। গতকাল বিকেলে পানি উন্নয়ন বোর্ডের ভেতরে একা একা বসেছিলাম। এসময় ৪-৫ জন মুখোশধারী এসে আমাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অস্ত্রের কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তাদের কাছে থাকা একটু ক্ষুর দিয়ে আমার পিঠে ও হাতে আঘাত করে। আমি কাউকেই চিনতে পারিনি।’ পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করছেন তিনি। পরে স্থানীয়রা রাতুল হাসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, রাতুলের অবস্থা আশঙ্কামুক্ত। হাতে ও পিঠে ক্ষুরের জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাসায় পাঠানো হয়েছে। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের ভেতরে এমন কোনো ঘটনা আমি শুনিনি। এ বিষয়য়ে এখনো কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)