ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মোস্তাক হোসেন (১৮) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের সাহেবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। মোস্তাক হোসেন সাহেবপুর গ্রামের ঝণ্টুর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় সাহেবপুর গ্রামের মোস্তাক হোসেনকে ২ পুড়িয়া গাঁজাসহ হাতে-নাতে আটক করে আসমানখালী পুলিশ ক্যাম্প। বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৪২-এর ১ ধারায় মোস্তাক হোসেনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ও উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে নষ্ট করেন।
