ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের পর্যবেক্ষণ শুরু

আপলোড তারিখঃ 2020-12-22 ইং
ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের পর্যবেক্ষণ শুরু ছবির ক্যাপশন:
আনুষ্ঠানিকভাবে মহড়ার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম আনুষ্ঠানিকভাবে মহড়ার মধ্যদিয়ে পর্যবেক্ষণ শুরু করেছে। নির্বাচনে আচরণ বিধিমালা লঙ্ঘন-সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে। নির্বাচনে অংশগ্রহণকারীরা নির্বাচনী আচরণবিধিমালা লঙ্ঘন করছেন কি না, তা পর্যবেক্ষণ করায় এই টিমের উদ্দেশ্য। আচরণবিধিমালা পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে টিম গঠন করা হয়েছে। টিমের আহ্বায়ক চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও পৌর নির্বাচেনর রিটার্নিং অফিসার তারেক আহমেদ, সদস্য জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম ইস্রাফিল, সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান প্রমুখ। পর্যবেক্ষণ টিম সাধারণত সংশ্লিষ্ট পৌর এলাকায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে কি না অথবা ভঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করবে। নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী ব্যয় বাবদ নির্বাচন বিধিমালার নির্ধারিত সীমার অতিরিক্ত ব্যয় হচ্ছে কি না বা অন্যান্য বিধি-বিধান যথাযথভাবে পালন হচ্ছে কি না, তা দেখবে। আচরণবিধিমালা ভঙ্গের কোনো বিষয় নজরে আসা-মাত্রই বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যান্য নির্বাচনী বিধি-নিষেধ ভঙ্গের ক্ষেত্রে মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ এবং উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি আদালতেও অভিযোগ দায়ের করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)