মুজিবনগরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-22 ইং
মুজিবনগরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে ডিজিটাল তথ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য আপার উঠান বৈঠক অব্যহত রয়েছে। গতকাল সোমবার সকালে রতনপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য আপা খন্দকার তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার। প্রয়োজনীয় তথ্য ভাগ্যবদলের হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি বলেন, শুধুমাত্র তথ্যের অভাবে অনেকের উদ্যোগ ও ইচ্ছে আলোর মুখ দেখে না। তথ্যপ্রাপ্তি মধ্য দিয়ে গ্রামীণ তৃণমূলের মানুষের ভাগ্য বদল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী আরজিনা খাতুন ও শান্তনা আক্তার, অফিস সহায়ক আমিরুল ইসলামসহ রতনপুর গ্রামের বিভিন্ন বয়সী নারীরা অংশ গ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)