ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরসহ দেশের তিন জেলায় তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে মেহেরপুরে বিশ্ববিদ্যালয়ের নাম হবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বাকি দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নাটোরে ড. এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়। ৩টি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী খসড়া আইন প্রণয়ন কমিটি করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
