চুয়াডাঙ্গায় আগুন পোহানোর সময় শিশু দগ্ধ

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
চুয়াডাঙ্গায় আগুন পোহানোর সময় শিশু দগ্ধ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আগুন পোহানোর সময় অসাবধানতা বসত শোভা খাতুন (৭) নামের এক শিশু গুরুত্বর দগ্ধ হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গার পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা দগ্ধ শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করে। দগ্ধ শোভা খাতুন কলোনীপাড়ার সাইফুল ইসলামের মেয়ে। পরিবারের সদস্যরা জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শোভা খাতুন প্রতিবেশী সহপাঠিদের সঙ্গে বাড়ির পিছনে আগুন পোহাচ্ছিলো। এ সময় অসাবধানতায় আগুন তার পরিহিত পোশাকে লেগে যায়। এতে তার শরীরের বিভিন্ন স্থান গুরুত্বর দগ্ধ হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে শিশুকন্যার শরীরের পা থেকে বুক পর্যন্ত বেশকিছু অংশ পুড়ে গেছে। তবে সে আশংকামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)