দামুড়হুদায় নিজের গলাই বটি চালাল যুবক!

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
দামুড়হুদায় নিজের গলাই বটি চালাল যুবক! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নিজেই নিজের গলা বটি দিয়ে কেটেছেন জসিম (৩০) নামের এক যুবক। গতকাল রোববার বেলা তিনটার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকালই উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী রেফার্ড করেন হাসপাতাল কর্তৃপক্ষ। আহত জসিম চন্দ্রবাস গ্রামের পূর্বপাড়ার কাশেম আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল ভাই-বোনের মধ্যে। এরই জের ধরে গতকাল বিকেলে জসিম বটি দিয়ে নিজের গলাই পোচ দেয়। এতে তাঁর গলার বেশ কিছু অংশ কেটে যায়। পরে পরিবারের সদস্যরা জসিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, এঘটনা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। তবে পরিবারের অন্যপক্ষ বলছে জসিম পেশায় একজন ব্যবসায়ী। হঠাৎ কয়েকদিন যাবত তার মাথায় সমস্যা হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, জসিমের অবস্থা আশঙ্কাজনক। তাঁর গলার রগ কেটে যাওয়ায় প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)