স্বাধীনতা-বিরোধী শক্তি রুখে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
স্বাধীনতা-বিরোধী শক্তি রুখে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আ.লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ছাত্রলীগ হলো আওয়ামী লীগ তৈরির কারখানা। তিনি বলেন, বিএনপি-জামায়াত নানা অপকৌশল অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করতে চাই। স্বাধীনতা-বিরোধী শক্তির সকল অরাজকতা রুখে দিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আমিরুল ইসলাম মণ্টু চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, সাবেক সভাপতি আবু মুসা, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান ওল্টু, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মজিবুল ইসলাম, সৈকত খান, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, সাকিব, রকি প্রমুখ। মতবিনিময় সভার আগে এমপি ছেলুন জোয়ার্দ্দার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)