গাংনী পৌর নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
গাংনী পৌর নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরে গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত গাংনী উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য এসব প্রার্থীরা। মেয়র পদে প্রার্থীরা হলেন- সাবেক মেয়র ও আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী আহম্মেদ আলী, বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম, ইনসারুল হক ইন্সু, আনারুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী আবু হুরাইরা। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৫ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন, ৪ নম্বর ওয়ার্ডে ২ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৮ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৪ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ২ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩ জন এবং ৩ নম্বর ওয়ার্ডে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)