চুয়াডাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
চুয়াডাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ১ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা আলুকদিয়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায় ২টি মামলায় চার জনকে সর্বমোট ১ হাজার ৭ শ এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লঙ্ঘন করার অপরাধে ১ জনকে ১ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক এবং দুস্থ মানুষের মধ্যে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন পেশকার সোবহান আলী ও অফিস সহায়ক আরমান আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)