শীতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা রোধ করতে হবে

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
শীতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনা রোধ করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় অনলাইন প্লাটফর্মে জুম ক্লাউড অ্যাপের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘সকল উন্নয়নমূলক কাজ স্বাভাবিক আছে। আমরা ডিজিটাল বাংলাদেশের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে সকল প্রকার কাজ করে চলেছি। করোনাভাইরাসে চুয়াডাঙ্গায় অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেক কম। শীতে যাতে সংক্রমণ বাড়তে না পারে, সে জন্য গুরুত্ব দিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে।’ তিনি আরও বলেন, গত কয়েকমাসে চুয়াডাঙ্গার অন্যান্য সকল কাজ স্বাভাবিক আছে। আমরা চাই জেলার প্রত্যেকটি মানুষ সরকারি প্রত্যেকটি সেবা যেন সহজেই পাই। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সাধারণ মানুষের সরকারি সেবা পেতে দুর্ভোগ পোহাতে না হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রমুখ। এছাড়াও নিজ নিজ কার্যালয় থেকে জুম অ্যাপে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যুক্ত ছিলেন কমিটির সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)