ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল রোববার বেলা তিনটায় পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের মালোপাড়া, সিঅ্যান্ডবি পাড়া, কেদারগঞ্জ বাজার, ভিমরুল্লাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি।
এসময় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দ্দেশনা হিসেবে আমরা অবশ্যই নৌকাকে বিজয়ী করাব। আমরা যারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি আমরা সবাই একযোগে নৌকার পক্ষে কাজ করছি ও করে যাব। এভাবে বিজয়ের পথ ধরেই চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নকে বহুগুনে বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করব। বিগত ৫ বছরে চুয়াডাঙ্গা পৌরবাসী উন্নয়নের নামে ধোকাবাজির সে ফিরিস্তি সম্পর্কে জেনেছে। তাই তাদেরকে ভুল পথে আর পরিচালিত করা যাবে না। তাই নৌকার জয় সুনিশ্চিত।
নির্বাচনী প্রচারণায় তাঁর সফর সঙ্গী ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা নুরুন্নাহার কাকলী ও বিশিষ্ট ব্যাবসায়ী বিপুল। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিন, সহসভাপতি শরিফুল ইসলাম, রমজান আলী চাঁন্দু, শহিদুল ইসলাম, তোরাব আলী, সাংগঠনিক সম্পাদক স্বপন আলী, দপ্তর সম্পাদক রমজান আলী পিণ্টু, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক রিপন আলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক লাল মিয়া প্রমুখ।
