দর্শনায় কেরু চিনিকলে নিয়োগের ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-12-21 ইং
দর্শনায় কেরু চিনিকলে নিয়োগের ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা কেরু চিনিকলের ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুমে নিয়োগকৃত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের কাজে যোগদান এবং সকল নিয়োগের ক্ষেত্রে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চিনিকলের ডিস্ট্রিলারি গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার তানজিল আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার নাসীর উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন, বদরুল ইসলাম ফিট্টু, আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সন্তান ইয়াসির আরাফাত মিলন, ইকবাল হোসেন, নাজিমুদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, গত বছর ১২৪ জনকে ডে-লেবার নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানরা ৩৬ জন এবং ৯০ জনকে সিজেন্যাল চাকরিতে নিয়োগ প্রদান করা হয়। এ বছর কেরু চিনিকলের মাড়াই মৌসুম শুরু হলেও তাঁদের কাউকে কাজে যোগদান করতে দেওয়া হয়নি। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরিতে যোগদান করতে না দেওয়া হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে আখ ফেলা ডোঙ্গায় আখ ফেলা বন্ধ করে দেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)