ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিভিন্ন অপরাধে চারটি দোকানে আড়াই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গার সোনাপট্টি ও হলুদপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।
জানা যায়, আলমডাঙ্গার সোনাপট্টি ও হলুদপট্টিতে অভিযান চালিয়ে ডিলিং লাইসেন্স না থাকায় মালাকার হার্ডওয়ারে মালিককে ৫শ টাকা, জনি হার্ডওয়ার মালিককে ১ হাজার, পেট্রোলিয়াম আইনে রাশেদুল ইসলামকে ৫শ টাকা ও জেহান-সোহান স্টোরের মালিককে ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিল আলমডাঙ্গা থানা-পুলিশের একটি টিম।
